বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ২৮ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 6:56 pm
হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে ঢাকার সাথে চট্রগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সকালে চট্রগ্রামগামী ননস্টপ ট্রেন সোনা বাংলাকে বিক্ষোভকারীরা হামলা করে। এসময় ইটপাটকেলের আঘাতে ট্রেনের বিভিন্ন বগির জানালা ও ইঞ্জিনের সামনের কাচ ভেঙে যায়। এসময় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
রেলওয়ে সূত্রে জানা যায়, সকালের রাজধানী ঢাকা থেকে সোনার বাংলা এক্সপ্রেস চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন এলাকা অতিক্রম করার সময় হেফাজতে ইসলামের নেতাকর্মী ও তাদের সমর্থকেরা ট্রেনটিতে ইটপাটকেল ছুঁড়ে। এতে ট্রেনটির ইঞ্জিল ও বগি ক্ষতিগ্রস্ত হয়। পরে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ট্রেনটিকে উল্টো পথে কিশোরগঞ্জের ভৈরবে নিয়ে যাওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সোয়েব আহমেদ সাংবাদিকদের জানান, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধ রেখেছেন। এরফলে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছে।
এদিকে, গত শুক্রবার বিক্ষুব্ধ মাদরাসা ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তান্ডব চালায়। এসময় অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয় কন্ট্রোল প্যানেল, টিকেট কাউন্টার, বুকিং কাউন্টার সহ যাবতীয় আসবাবপত্র। রেলস্টেশনটি ক্ষতিগ্রস্ত হওয়া শনিবার বিকেল থেকে সকল প্রকার ট্রেন যাত্রা বিরতি স্থগিত করে রেলওয়ে কর্তপক্ষ।
Posted ৬:৫৬ পিএম | রবিবার, ২৮ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya