স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৮ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 6:50 pm
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পুলিশ ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বেলা একটার দিকে হেফাজতের ডাকা হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় এই ঘটনা ঘটে। এসময় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজায় ভাংচুর করেছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হেফাজতে ইসলামের ডাকা হরতালে নেতাকর্মী ও তাদের সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়কের বিক্ষোভ করছিল। এ সময় মেঘনা নদীর উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় স্থাপিত পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, পুলিশ ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
Posted ৬:৫০ পিএম | রবিবার, ২৮ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya