বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ২৮ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 6:30 pm
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ডাকা হরতাল বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত অবস্থায় নিয়ে আসার পর গুলিবিদ্ধ দুইজন নিহত হয়েছেন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে শনিবার গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নূরুল আমিন নামের একজন মারা গেছেন।
নিহতরা হলেন, সরাইল উপজেলা সুফি আলীর ছেলে আল আমিন (১৯) ও সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের আকতাব আলীর ছেলে কালন (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন।
এ নিয়ে শুক্রবার থেকে রোববার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা ৯জনে দাঁড়ালো।
Posted ৬:৩০ পিএম | রবিবার, ২৮ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya