স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৬ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 11:41 am
সিলেটের সুনামগঞ্জের দিরাই শাল্লার নওগাঁ গ্রামে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে নারকীয় হামলা ও তান্ডবের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের রাজপথেও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু সম্প্রদায়ের লোকজন স্বত:স্ফুর্তভাবে অংশ নেয়। এসময় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলের নেতৃবৃন্দও এতে সংহতি প্রকাশ করেন।
দুপুর সাড়ে ১১টার দিকে শহরের আবদুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চ থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে।
পরে সেখানে ব্রাহ্মণবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকট সুমেশ রায়ের সভাপতিত্বে জেলা নেতৃবৃন্দসহ প্রতিটি উপজেলা থেকে আগত হিন্দু নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবম্থা গ্রহণের জোর দাবি জানান।
পাশাপাশি নারকীয় তান্ডব চালানোর আগে সেখানে হামলাকারীদের পক্ষ থেকে মাইকিং করে এ হামলার পূর্বাবাশ দেওয়ার পরও স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে কোন আইনী ব্যবস্থা গ্রহণ না করায় সেখানকার প্রশাসনের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদেরকে অবিলম্বে ‘সাসপেন্ড’ করারও জোর দাবী জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।
Posted ১১:৪১ এএম | শুক্রবার, ২৬ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya