শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

অনুমতি না নেয়ায় হেফাজতের মাহফিল স্থগিত করা হয়েছে: উপজেলা চেয়ারম্যান

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ২০ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 11:36 pm

অনুমতি না নেয়ায় হেফাজতের মাহফিল স্থগিত করা হয়েছে: উপজেলা চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়ার কসবার বাদৈর ইউনিয়নের বাদৈর গ্রামে হেফাজত ইসলামের একাংশের নেতা মাওলানা মামুনুল হকের মাহফিল স্থগিত করেছে উপজেলা প্রশাসন। কোন রকম সরকারী অনুমতি না নিয়ে মহামারী করোনাকালে এই মাহফিল আয়োজন করায় এই মাহফিল স্থগিত করে করা হয়।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান, শনিবার সকাল ১০টা থেকে উপজেলার বাদৈর গ্রামের ছাত্র উলামা ইসলামী সেবা পরিষদ নামে একটি সংগঠের উদ্যোগে ইসলামী সম্মেলন (মাহফিল) হবার কথা ছিল । এতে হেফাজত ইসলামের একাংশের নেতা মাওলানা মামুনুল হককে দাওয়াত করে সংগঠনটি। করোনা মহামারীকালে এতো বড় একটি মাহফিল করার উদ্যোগ নিলেও আয়োজক কমিটি উপজেলা প্রশাসনের কাছ থেকে কোন অনুমতি নেননি। তাই আয়োজকদের ডেকে এনে তাদের মাহফিল স্থগিত করতে বলা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে কসবা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া উপস্থিত ছিলেন।

এদিকে মাহফিলের পোষ্টারে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবনের নাম লেখা হয়। কিন্তু পোষ্টারে নাম প্রচারের জন্য উপজেলা চেয়ারম্যান’র অনুমতি নেয়নি আয়োজক সংগঠন।

উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে মাহফিলের অনুমতিই দেয়া হয়নি সেখানে আমার প্রধান অতিথি থাকাতো প্রশ্নই উঠেনা। তিনি বলেন আমার অনুমতি না নিয়ে আমার নাম পোষ্টারে লিখা খুবই দুঃখজনক। অনুমতি না নেয়ায় মাহফিল স্থগিত করা হয়েছে বলে জানান উপজেলা চেয়ারম্যান।

 

 

Facebook Comments Box

Posted ১১:৩৬ পিএম | শনিবার, ২০ মার্চ ২০২১

The Daily Sarod |