শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় হাতবোমা বিস্ফোরণ করে ডাকাত দলের হামলা, লুটপাট

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১২ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 7:38 pm

আখাউড়ায় হাতবোমা বিস্ফোরণ করে ডাকাত দলের হামলা, লুটপাট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। একই সময় অপর গ্রামে ডাকাতির চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ডাকাত দল। শুক্রবার ভোরে উপজেলার আখাউড়া-আগরতলা সড়কের পাশে দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া ও দ্বিজয়পুর গ্রামে দুই প্রবাসীর বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ৪জন আহত হয়েছে।

আহতরা হলেন, সাতপাড়া গ্রামের বারু ভূঁইয়া (৬৫), তার স্ত্রী জাহানারা বেগম (৫০), ছেলে নাঈম ভূঁইয়া (৩৪) ও দ্বিজয়পুর গ্রামের সিরাজ মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল তার বাড়িতে পরপর চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় বাঁধা দিলে ডাকাতরা পরিবারের সদস্যদের দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় ডাকাত দল ৭৮হাজার টাকা, ৩টি মোবাইল ও তিনটি বিদেশী টর্চলাইট লুটে নিয়ে যায়৷

এছাড়া উপজেলার দ্বিজয়পুর গ্রামের সম্প্রতি সৌদি আরব ফেরৎ সিরাজ মিয়ার বাড়ি থেকে হামলা করে ডাকাত দল। ডাকাতরা ঘরের সমস্ত মালামাল তছনছ করে। এসময় পুলিশের ধাওয়ায় পালিয়ে যায় ডাকাতরা।

স্থানীয় বাসিন্দা শাহজাহান খন্দকার ও তাহের মিয়া জানান, ভোররাতে বোমার বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভাঙ্গে। পরে চিৎকার শুনে তাদের বাড়িতে ছুটে আসি। খবর পেয়ে আখাউড়া থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়েছেন।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অপর প্রবাসীর বাড়িতে হামলা করেও ব্যর্থ হয় ডাকাত দল।ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া দেশিয় বিভিন্ন অস্ত্র পাওয়া গেছে। অভিযান চালিয়ে ডাকাতের লুটে নেওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখানো লিখিত অভিযোগ করেনি কেউ।

Facebook Comments Box

Posted ৭:৩৮ পিএম | শুক্রবার, ১২ মার্চ ২০২১

The Daily Sarod |