কসবা প্রতিনিধি
প্রিন্ট
বুধবার, ১০ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 11:25 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র সভা চলাকালে আওয়ামী লীগের দুই মেয়র মনোনয়ন প্রত্যাশী সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃত ৬ আসামীকে ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। গত ৭ মার্চ কসবা থানা এসআই আনোয়ার হোসেন বিজ্ঞ আদালতে আসামীদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে গত ৯ মার্চ ২ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
গত ৫ মার্চ আইনমন্ত্রী আনিসুল হক দীর্ঘ প্রায় ১ বছর পর স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে নিজ এলাকায় আসেন। স্মাট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে বক্তৃতা চলাকালে সভাস্থলের পাশেই রাস্তার উপর দুই মেয়র প্রত্যাশীর সমর্থকরা সামান্য বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ভাংচুর চালায় শহরে। এ বিষয়ে প্রকৃত দোষিদের খুঁজতে গত ৬ মার্চ রাতে পুলিশ বাদি হয়ে ২৮ জনের নাম উল্লেখ সহ আরো প্রায় ২৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেন হামলাকারীদের বিরুদ্ধে। পরে ছবি দেখে সনাক্ত করে ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
সংঘর্ষের প্রকৃত তথ্য উদঘাটনে ওই গ্রেপ্তাকৃত ৬ আসামী রাসেল, সুমন, হৃদয়, সালাউদ্দিন ও রবিন কাইয়ুমকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার (১০ মার্চ) কসবা থানা আনা হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর ভূইয়া বলেন, সংঘর্ষের সাথে জড়িত প্রকৃত দোষিদের ধরতে এবং এর পেছনে অন্য কোন ঘটনা আছে কিনা তা খতিয়ে দেখতে গ্রেপ্তারকৃত আসামীদের রিমান্ডে আনা হয়েছে। অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
Posted ১১:২৫ পিএম | বুধবার, ১০ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya