শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

গৃহহীনদের জায়গায় ঘর উঠানোসহ অনিয়ম, নাসিরনগরে দুই ইউপি সদস্য বহিষ্কার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১০ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 10:18 pm

গৃহহীনদের জায়গায় ঘর উঠানোসহ অনিয়ম, নাসিরনগরে দুই ইউপি সদস্য বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলায় নানান অনিয়মের অভিযোগে দুই ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। বহিষ্কৃত ইউপি সদস্যরা হলেন, উপজেলার গুনিয়াউক ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য আবুল কাশেম ও বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিয়াউর রহমান।

বুধবার দুপুরে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন সাক্ষরিত পৃথক দুইটি প্রজ্ঞাপনে দুই ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এক প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বুড়িশ্বর ইউনিয়নের ৯নং ইউপি সদস্য মোহাম্মদ জিয়াউর রহমানের বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি ভূমিতে প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে ভূমি ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের আওতাধীন নির্ধারিত স্থানে ঘর নির্মাণ করে অবৈধভাবে দখল এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করায় তাকে সাময়িক বহিষ্কার করেছে মন্ত্রণালয়।

অপর আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের ৮নং ইউপি সদস্য মোঃ আবুল কাশেম হিলিক নামক সংস্থার নির্মাণাধীন বুরুঙ্গা হতে চিতনা হয়ে ফান্দাউক রাস্তা নির্মাণ প্রকল্প কর্তৃক দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ওই ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করায় তাকে সাময়িক বহিষ্কার করেছে মন্ত্রণালয়।

Facebook Comments Box

Posted ১০:১৮ পিএম | বুধবার, ১০ মার্চ ২০২১

The Daily Sarod |