স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৮ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 8:05 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের সত্ত্বাধিকারী আরেফিন হৃদয় জেলার শ্রেষ্ঠ ও সর্বোচ্চ সিমেন্ট বিক্রেতা মনোনীত হয়েছেন।
সোমবার (৮ মার্চ) বিকেলে আশুগঞ্জ ফেরিঘাট একটি কমিউনিটি সেন্টারে মেসার্স এস বি ট্রেডার্স হালখাতা অনুষ্ঠানে তিনজন সর্বোচ্চ বিক্রেতাকে পুরস্কৃত করা হয়।
মেসার্স এসবি ট্রেডার্স এর সত্ত্বাধিকারী বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে ও শাহ সিমেন্টের আঞ্চলিক অফিসার মুমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার শাহিনুল ইসলাম শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহ সিমেন্টের কুমিল্লা জোনের সহকারি ম্যানেজার সজিবুল আলম সজিব, জেলার আঞ্চলিক ম্যানেজার মুহামিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া শাহ সিমেন্টের ডিলার শৌরভ কুমার সাহা।
এবছর ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ থেকে বিক্রয়ের দিক দিয়ে সর্বোচ্চ বিক্রেতা হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর পৈরতলার তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের সত্ত্বাধিকারী আরেফিন হৃদয়। দ্বিতীয় হবিগঞ্জ জেলার খাজা আজমির ট্রেডার্সের সত্ত্বাধিকারী বাবুল মিয়া ও ৩য় হয়েছেন বিজয়নগরের হাজী ট্রেডার্সের সত্ত্বাধিকারী আলী হোসেন।
শাহ সিমেন্টের বিক্রেতা হিসেবে ব্রাহ্মাণবাড়িয়া ও হবিগঞ্জ জেলায় ১৬৪ জন সত্ত্বাধিকারী মধ্যে এ তিনজনকে সর্বোচ্চ বিক্রেতা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
Posted ৮:০৫ পিএম | সোমবার, ০৮ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya