স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৭ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 10:47 pm
বাংলাদেশ থেকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল তিনটায় খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শেউলী আজাদ।
এতে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কমিটির সভাপতি একে এম আবুল কালাম আজাদ, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশরাফ উদ্দিন মন্তু, আওয়ামীলীগ নেতা জয়নাল উদ্দিন জয়।
অনুষ্ঠানে কেককেটে আনন্দ আয়োজনের সূচনা করেন উম্মে ফাতেমা নাজমা বেগম শেউলী আজাদ এমপি। পরে থানার ওসি গাজী শাখাওয়াত হোসেন সবাইকে কেক খাওয়ায়ে আপ্যায়িত করেন।
Posted ১০:৪৭ পিএম | রবিবার, ০৭ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya