কসবা প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ০৭ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 8:13 pm
গত শুক্রবার গত (৫ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রীর অনুষ্ঠানস্থল এলাকায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। এই ঘটনায় ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ।
কসবা তেতৈয়া এলাকার হৃদয় খাঁন(২২), মোঃ রাসেল (৩০), মোঃ কাইয়ুম (২২), মোঃ রবিন (২৫), সালাউদ্দিন (২৭), নোয়াপাড়ার রবিউল্লাহ (৩২)।
কসবা থানা সূত্রে জানা যায়, শুক্রবার কসবা উপজেলা অডিটোরিয়ামে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি স্মার্ট আইডি কার্ড বিতরণ ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুর্যাল উদ্বোধন করার প্রাক্কালে দুই মেয়র প্রার্থীর সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় অন্তত ৩০টি মোটরসাইকেল ভাংচুর ও ১০জন আহত হয়।
আইনমন্ত্রী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করতে গিয়ে, এলাকার আধিপত্য বিস্তার করা কর্মকান্ডের প্রেক্ষিতে বিব্রত হয়ে মঞ্চ থেকে নেমে নিজ বাস ভবনে চলে যায়।
মন্ত্রী চলে যাওয়ার পর পুনরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় দু’পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
এই ঘটনায় শনিবার রাতে (৬ মার্চ) কসবা থানার এসআই মোঃ আনোয়ার হোসাইন বাদি হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০/২৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাকির হোসাইনকে। রোববার (০৭ মার্চ) ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে সংঘর্ষের ঘটনা জড়িত থাকায় ৬জন আসামী গ্রেফতার করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, এই ঘটনায় বাকী আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তদন্তের স্বার্থে এজহারনামীয় আসামীদের নাম এখন বলা যাচ্ছে না।
Posted ৮:১৩ পিএম | রবিবার, ০৭ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya