স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৬ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 8:32 pm
নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন সন্তানের জননী রহিমা বেগমের (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের জালালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের সহিদ মিয়ার স্ত্রী।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, রহিমা বেগম নামের ওই নারী শুক্রবার বিকেলে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের সাথে মোবাইল ফোনে কথা হয়। পরে মোবাইল ফোনটি বন্ধ পাওয়ায় তার সাথে আর যোগাযোগ করা যায়নি।
ওসি আতিক আরও জানান, সকালের দিকে স্থানীয়রা গ্রামের একটি পুকুরে পাড়ের ঝোপঝাড়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দেয়া হয় নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৮:৩২ পিএম | শনিবার, ০৬ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya