স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৫ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 11:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলায় ৩৬ কেজি গাঁজা সহ একটি পিকআপকে জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা এসব জব্দ করা হয়। এসময় দুই মাদক পাচারকারীকে আটক করে র্যাব সদস্যরা।
আটককৃতরা হলেন, জেলার কসবা উপজেলার বায়েক গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. তাজুল ইসলাম (১৯) ও একই উপজেলার চারুয়া গ্রামের কামাল মিয়ার ছেলে মো. মইন উদ্দিন (১৮)।
বৃহস্পতিবার রাতে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানকালে ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর একটি পিকআপ আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে পিকআপটি থেকে ৩৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Posted ১১:২২ পিএম | শুক্রবার, ০৫ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya