কসবা থেকে রুবেল আহমেদ
প্রিন্ট
শুক্রবার, ০৫ মার্চ ২০২১
সর্বশেষ আপডেট : 4:38 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র এক বছর পর আগমন উপলক্ষে দুই মেয়র প্রত্যাশী বর্তমান মেয়র এমরান উদ্দিন জুয়েল ও উপজেলা যুবলীগ সভাপতি এমএ আাজিজ সমর্থকদের মাঝে আধিপত্য নিয়ে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় আইনমন্ত্রীর স্মাট কার্ড বিতরন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠান পন্ড হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষুব্দ হয়ে আইনমন্ত্রী তাঁর গ্রামের বাড়ী পানিয়ারুপ গ্রামে চলে যান।
বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শুক্রবার (৫ মার্চ) প্রায় এক বছর পর আইনমন্ত্রী এলাকায় এসে অনুষ্ঠানস্থলে রওয়ানা হলে মন্ত্রী আসার পূর্বেই আধিপত্য বিস্তার নিয়ে দুই মেয়র প্রত্যাশী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়।
পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ থেমে গেলে মন্ত্রী এসে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে যোগ দেন। এসময় তিনি উপজেলা নির্বাচন অফিসের স্মার্ট কার্ড বিতরন কার্যক্রম উদ্বোধনী শেষে বক্তৃতা দেয়ার সময় আবারো দুই দল সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুর শুরু হলে মন্ত্রী ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এসময় উভয় পক্ষের হামলাকারীরা পৌর সদরে প্রায় ৪০টি মোটরসাইকেল ও শতাধিক চেয়ার টেবিল ভাংচুর করে। তারা পৌর সুপার মার্কেট প্রাঙ্গনে ফুটপাতের ৩টি দলীয় কার্যালয় আসবাব ভাংচুর ও তচনছ করে।
হামলাকারীরা একে অপর পক্ষের পোষ্টার,ফেষ্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলে। এসময় কসবা শহরের দুটি বাজারের দোকান পাট বন্ধ হয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। হামলাকারীরা ব্যাংক এশিয়া সহ বেশ কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে।
Posted ৪:৩৮ পিএম | শুক্রবার, ০৫ মার্চ ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya