শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বাঞ্ছারামপুরে গানে গানে মঞ্চ মাতালেন কুদ্দুস বয়াতী, দর্শকের উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৩ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 9:12 pm

বাঞ্ছারামপুরে গানে গানে মঞ্চ মাতালেন কুদ্দুস বয়াতী, দর্শকের উপচেপড়া ভিড়

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কবি, সাংবাদিক ও ছড়াকার সাব্বির আহমেদ সুবীরের ৩৯তম জন্মদিনে গানে গানে মাতালেন বিশিষ্ট সংগীত শিল্পী কুদ্দুস বয়াতী। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামে এই উৎসবের আয়োজন করা হয়।

গানের আগে মাকে নিয়ে ৩৯ পাউন্ডের বিশাল কেক কেটে জন্মদিন উদযাপন করেন সাব্বির আহমেদ সুবীর। সুবীরকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তিনি সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন।

কুদ্দুস বয়াতীর গান উপভোগ করতে দরিকান্দিসহ আশেপাশের এলাকার অন্তত দুই হাজার নারী পুরুষ সমবেত হন। কুদ্দুস বয়াতী কথা ও অভিনয়ের বাচনভঙ্গি দিয়ে সবাইকে মুগ্ধ করে রাখেন। রাত ৯টা থেকে শুরু হয়ে রাত ৩টা পর্যন্ত চলে গানের আসর। কুদ্দুস বয়াতী ছাড়াও গান পরিবেশন করেন স্থানীয় দুই শিল্পী স্বপ্না সরকার ও রিমা দাস।

বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক শাহজাহান আবদালীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রহিম, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ রাজু আহমেদ, দরিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপন, দরিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল হক দানিস, ফরদাবাদ ডক্টর রওশন আলম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল আলম জামাল, রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমাদ্দার, বিজয় টিভির সাংবাদিক আশেক এমরান, দৈনিক সমকালের সাংবাদিক আমজাদ হোসেন সজল, ফরদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ আজিজ, রূপসদী প্রবাসী সমাজ কল্যান সংস্থার সভাপতি নূর মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন সরকার, দরিকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা মাহাবুব ঘুড্ডু, দরিকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসহাকুর রহমান নাজিমসহ আরো অনেকে।

বক্তারা, সাংবাদিক সুবীরের ভূয়সী প্রশংসা করে বলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাহিত্য চর্চার মাধ্যমে সুবীর দিনদিন এগিয়ে যাচ্ছেন। সুবীর খুব পরিশিলীত একজন কলম সৈনিক। কখনো নীতির সাথে আপোষ করেন না। সত্যকে সত্য বলেন, আর মিথ্যাকে ঘৃণা করেন। তাই সুবীরের এই বয়সে এতো বেশি জনপ্রিয়তা।

Facebook Comments Box

Posted ৯:১২ পিএম | বুধবার, ০৩ মার্চ ২০২১

The Daily Sarod |