শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় সেফটি ট্যাংকের বিস্ফোরণ, ৫জন আহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 3:03 am

ব্রাহ্মণবাড়িয়ায় সেফটি ট্যাংকের বিস্ফোরণ, ৫জন আহত

ব্রাহ্মণবাড়িয়া সেফটি ট্যাংকের বিস্ফোরণে ৫জন আহত হয়েছে। শনিবার রাত ৯টার দিকে জেলা শহরের টিএ রোডে ভিআইপি বেকারি এন্ড কনফেকশনারি নামের একটি দোকানে এই দূর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ারসার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে আকস্মিক বিস্ফোরণে স্থানীয়রা দৌড়াদৌড়ি শুরু করেন। পরে দেখা যায়, ভিআইপি বেকারি থেকে ধোয়া বের হচ্ছে। প্রাথমিক অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের লোকজন আসে।

ঘটনাস্থলে আসা ব্রাহ্মণবাড়িয়া ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুস ছামাদ জানান, ধারণা করা হচ্ছে দোকানের নিচে একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে গ্যাসে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা উদ্ধার কাজ শুরু করেছি। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে এখনই বলা যাচ্ছে না।

 

 

Facebook Comments Box

Posted ৩:০৩ এএম | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |