স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 9:21 pm
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে সবুজ মিয়া (১৮) নামের এক তরুণ নিহত হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের কালিসীমা মুড়াহাঁটি নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের রাঁজাখাঁ গ্রামের বুলু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ বাবার কাছ থেকে টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরে আসছিলেন। পথিমধ্যে কালিসীমা এলাকায় রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এস আই) সেতাফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Posted ৯:২১ পিএম | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya