স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 1:00 am
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহাসড়কে প্রাইভেটকার চাপায় বিল্লাল (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবার খাড়েরা ইউনিয়নের গুলাসার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এসময় সজিব (১৮) নামের আরেক আরোহী গুরুতর আহত হয়েছে। নিহত বিল্লাহ ওই এলাকার দুলাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিল্লাল মোটরসাইকেল যোগে তার বন্ধু সজিবকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় একটি দ্রুতগামী প্রাইভেটকার মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বিল্লাল নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে প্রাইভেটকারটি আটক করা সম্ভব হয়নি।
Posted ১:০০ এএম | বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya