শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে বিএডিসি’র বাঁধ ভেঙে তলিয়ে গেছে ৬০একর ফসলি জমি (ভিডিও)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 9:19 pm

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) একটি বাঁধ ভেঙে প্রায় ৬০ একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। মঙ্গলবার (২৩ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে শতাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ক ফোরলেনে উন্নীতকরণের কাজ চলছে। এজন্য মাহাসড়কের পাশের ড্রেন ও খাল ভরাট এবং ভেঙে ফেলা হয়েছে। অন্যান্য বছর যেখানে প্রায় ৩০/৪০ ফুট প্রশস্ত ড্রেন-খাল দিয়ে সেচের পানি প্রবাহিত হতো, এখন তা কমে গিয়ে কোনো কোনো স্থানে ৪/৫ ফুট নালায় পরিণত হয়েছে।

এর ফলে ড্রেনের গভীরতা কমে যাওয়ায় পানির চাপে মঙ্গলবার দুপুরে সোহাগপর গ্রামের আব্বাস উদ্দিন খান সড়কের কাছে বিএডিসির একটি বাঁধ ভেঙে যায়।এতে করে বাঁধ সংলগ্ন প্রায় ৬০ একর জমি পানিতে তলিয়ে গেছে।

পানিতে তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষক জামাল চৌধুরী জানান, বাধ ভেঙে তাঁর জমিসহ পুকুরে থাকা কয়েক লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। সেজন্য তিনি সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। ক্ষতিপূরণ না পেলে পরিবার নিয়ে রাস্তায় দাঁড়াতে হবে বলে জানান তিনি।

বিএডিসি ব্রাহ্মণবাড়িয়ার সহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান জানান, বাঁধ ভাঙার খবর পেয়ে তাৎক্ষণিক প্রধান সুইস গেইটটি বন্ধ করে দেয়া হয়। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত কাজ শুরু হয়েছে। আগামীকালের মধ্যেই মেরামত কাজ শেষ হবে এবং পানির প্রবাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরবিন্দ বিশ্বাস জানান, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধটি মেরামত করা হচ্ছে। অল্প সময়ের সময়ের মধ্যে পানি প্রবাহ স্বভাবিক হয়ে আসবে। কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১৯ পিএম | মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |