শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় দুই উপজেলায় বাতিঘর’র ফ্রী মেডিক্যাল ক্যাম্প

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 12:10 am

মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় দুই উপজেলায় বাতিঘর’র ফ্রী মেডিক্যাল ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুইটি উপজেলায় রক্তের গ্রুপ নির্ণয়, চোখের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। রোববার দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়ার সদর ও নবীনগর উপজেলায় ‘বাতিঘর’ এর সহযোগিতায় হ্যাকসাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘রক্তঘর ব্রাহ্মণবাড়িয়া’ এর উদ্যোগে স্বেচ্ছায় স্থানীয়দের রক্তের গ্রুপ নির্ণয়, চোখের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের আন্দিদিল গ্রামের হাজী আব্দুল কুদ্দুস স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচি সম্পূর্ণ হয়েছে। হাজী আব্দুল কুদ্দুস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কবির হোসেনের সভাপতিত্বে ও সাগর শাহারিয়ার এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর প্রধান উপদেষ্টা মাওলানা মুফতি নোমান হাবিবী। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী আজহার উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-মামুন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি ইসহাক সুমন, যমুনা টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি রোটারিয়ান সাইফুল ইসলাম বাবুল, সোলাইমান মিয়া, মো. নুরুল ইসলাম, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, ডা. এম এ মামুন, ডা. মনি লাল দেবনাথ, বাতিঘর এর উপদেষ্টা কৃষ্ণ দাস ও বিদ্যুৎ রায় প্রমূহ৷ এছাড়াও উপস্থিত ছিলেন হ্যাকসাক ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ মুসা মিয়া, হ্যাকসাক ও রক্তঘর এর প্রতিষ্ঠাতা আনিসুর রহমান রতন, জিন্নাত আলী, আব্দুস সালাম, সালাউদ্দিন আল নয়ন ও ব্লাড ব্যাংক অব বাতিঘর এডমিন মো. রাকিবুল ইসলাম, মাইটিভির ক্যামেরাপার্সন সজিব আহমেদ ও সময়টিভির ক্যামেরাপার্সন হৃদয় পাল। 

দিনব্যাপী এ ক্যাম্পে স্থানীয় এক হাজার ব্যক্তি বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে। চক্ষু চিকিৎসক মনি লাল দেবনাথ এবং মা ও শিশু রোগের চিকিৎসক এম এ মামুন তিন শতাধিক রোগীকে চিকিৎসা শেষে বিনামূল্যে ওষুধ বিতরণ করা করেন।

এদিকে নবীনগর উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর সহযোগিতায় বড়াইল রক্তের সন্ধানী মানবিক সংগঠন এর উদ্যোগে স্বেচ্ছায় স্থানীয়দের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। রবিবার(২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে বড়াইল ইউনিয়নের বড়াইল বাজারের পূর্বপাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বড়াইল রক্তের সন্ধানী মানবিক সংগঠন এর সমন্বয়ক আবু বক্করের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী আজহার উদ্দিন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর উপদষ্টা প্রমীলা দাস।

অনুষ্ঠানটি আয়োজন করেন বড়াইল রক্তের সন্ধানী মানবিক সংগঠনের পক্ষে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বশির আহমেদ, ইমতিয়াজ আহমেদ কাউসার, বাছির মিয়া, মাহাবুব, ইকরাম, অন্তু, পায়েল, জহির, সারওয়ার জিহাদ ও ব্লাড ব্যাংক অব বাতিঘর এডমিন মো. আব্দুর রহমান প্রমূহ।

দিনব্যাপী এ ক্যাম্পে স্থানীয় ৫শ ব্যক্তি বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।

Facebook Comments Box

Posted ১২:১০ এএম | সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |