ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগের প্রার্থীর নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের অভিযোগ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : ৯:৪০ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগের প্রার্থীর নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের অভিযোগ

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর একটি নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে পড়ে পৌর শহরের দক্ষিণ মৌড়াইল ডাক বাংলা রোড এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে আমরা এসেছি। এখানে একটি নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচনী কার্যালয় রয়েছে। আসার পর কয়েকজন জানিয়েছেন, নির্বাচনী কার্যালয়ে একটি ককটেল বিস্ফোরণ করা হয় ও সড়ক থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত করে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব।

আগামী ২৮ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ৯:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১

dainiksarod |