শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ঢাকাপোস্টের উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 5:54 pm

ঢাকাপোস্টের উদ্বোধন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠান
অনলাইন গণমাধ্যম জগতে নতুন সংযোজন ঢাকা পোস্ট। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠি ইউএস-বাংলা গ্রুপের মালিকানাধীন নতুন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনয়াতনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত এবং ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি তরুণ সাংবাদিক আজিজুল সঞ্চয়। অনুষ্ঠানের শুরুতেই চট্টগ্রাম বিভাগের নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা, নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাতকে ঢাকা পোস্টের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এ. এস. এম. শফিকুল্লাহ বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে অনলাইন নিউজ পোর্টালগুলো সময়ের দাবি হয়ে উঠেছে। সাংবাদিকতাকে নতুন মাত্রা দিয়েছে মূল ধারার অনলাইন নিউজ পোর্টালগুলো। সত্যের সাথে সন্ধি- এমন চমৎকার স্লেগান নিয়ে ঢাকা পোস্টের যাত্রারাম্ভ হয়েছে। আমি আশা করব সত্যের সাথে সন্ধি করেই ঢাকা পোস্ট সত্য প্রকাশে নীর্ভিক হবে। প্রতিষ্ঠানটির নেপথ্যে থাকা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্যে অতিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, ‘মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশৃক্সখলা পরিস্থিতি তৈরির ফলাফল সবাইকেই ভোগ করতে হয়। ঢাকা পোস্টের যাত্রা শুরুর এই শুভ দিনে একজন পাঠক হিসেবে আমার প্রত্যাশা হলো- সত্য তথ্য উস্থাপনে ঢাকা পোস্ট সবসময় নির্ভীক থাকবে। বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর সংবাদ দিয়ে আমাদের পাশে থাকবে। পুলিশ সদস্য হিসেবে চাইব, ঢাকা পোস্ট আমাদের গঠনমূলক সমালোচনা করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে সহযোগীতা করবে এবং আমাদের কাজ করার সুযোগ রয়েছে- এমন বিষয়গুলো তুলে ধরবে। যাতে করে আমাদের আরও বেশি করে কাজ করার সুযোগ সৃষ্টি হয়’।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, ‘সত্য এবং সাহসিকতার সাথে সমাজের দর্পণ হিসেবে সমাজের সকল বিষয় সুস্পষ্টভাবে ঢাকা পোস্ট তুলে ধরবে বলে আমি প্রত্যাশা করি। মিডিয়া সবকিছু আয়নার মতো স্বচ্ছ করে তুলে ধরে। আমি মনে করি ঢাকা পোস্ট সেই কাজটি করবে’।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন বলেন, ‘ভূঁইফোড় সাংবাদিকদের কারণে প্রশাসনের লোকজন বিপাকে পড়ছেন। আবার প্রশাসনের অনেক দুর্নীতিবাজ কর্মকর্তারাও অপসাংবাদিকদের লালন করছেন। কারণ দুই-চার পয়সা দিয়ে তাদেরকে দিয়েই কিছু একটা লিখানো যায়। আমরা মনে করি প্রকৃত সাংবাদিকরা এসব অপতৎপরতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন’।
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতা তাসলিমা সুলতানা খানম নিশাত বলেন, ‘ঢাকা পোস্ট আমাদের নারীদের এগিয়ে যাওয়ার বিষয়ে ভালো-ভালো সংবাদ পরিবেশন করে আমাদের পাশে থাকবে বলে প্রত্যাশা করি। এই প্রতিষ্ঠানটির সাথে জড়িত সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছ। ঢাকা পোস্ট সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠুক’।
বিশিষ্ট বাচিকশিল্পী মো. মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, ফাইভ স্টার ক্লাবের সভাপতি আতাউর রহমান শাহীন, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল, বাউনবাইরার কতা সংগঠনের প্রধান সমন্বয়ক ডা. মাহবুবুর রহমান এমিল, নদী রক্ষার সংগঠন নোঙরের সভাপতি শামীম আহমেদ, ক্লিন ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সদস্য হাবিবুল্লাহ বিপ্লব প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে প্রেস ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠানের অতিথিরা ঢাকা পোস্টের উদ্বোধনী যাত্রা উপলক্ষে কেক কাটেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি পীযূষ কান্তি আচার্য, সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দফতর সম্পাদক শাহজাহান সাজু, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুন নূর, সৈয়দ মোহাম্মদ আকরাম, আশিকুল ইসলাম ও নিয়াজ মোহাম্মদ খান বিটু, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান, পরিদর্শক (অপারেশন্স) ইশতিয়াক আহমেদ, যায়যাদিন পত্রিকার স্টাফ রিপোর্টার বাহারুল ইসলাম মোল্লা, সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উজ্জল চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, একাত্তর টিভির জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমি, ফিনান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক আজকালের খবরের জেলা প্রতিনিধি মোজাম্মেল চৌধুরী, গাজী টিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আশেক মান্নান হিমেল, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি মাইনুদ্দীন রুবেল, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি আবুল হাসনাত মো. রাফি, ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি ইফতেয়ার উদ্দিন রিফাত, নিউজবাংলা টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মাজহারুল করিম অভি সময় টেলিভিশনের চিত্র সাংবাদিক জুয়েল রহমান, দৈনিক লাখো কণ্ঠের জেলা প্রতিনিধি বাহাদুর আলম, ডেইলি সানের জেলা প্রতিনিধি নিয়ামুল ইসলাম আকঞ্জি, শতকুঁড়ি ফাউন্ডেশনের সভাপতি অন্তর, স্কোপ ২০১২’র পরিচালক সুহাস, কওমী ব্লাড ব্যাংকের রিদওয়ান আনসারী, ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিক, নাদিম, আতিক, রাকিব, মামুন, রাহিম, ব্লাড ফর ব্রাহ্মণবাড়িয়ার ঐশি, যমুনা টেলিভিশনের চিত্র সাংবাদিক সাইফুল ইসলাম, এটিএন বাংলার চিত্র সাংবাদিক রাশেদ মিয়া, গাজী টিভির চিত্র সাংবাদিক সাইফুল ও মাইটিভির চিত্র সাংবাদিক সজীব আহমেদ প্রমুখ।
Facebook Comments Box

Posted ৫:৫১ পিএম | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |