শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

না ফেরার দেশে চলে গেলেন ৩০০কেজি ওজনের ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 1:30 am

না ফেরার দেশে চলে গেলেন ৩০০কেজি ওজনের ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া

অবশেষে পৃথিবী থেকে চির বিদায় নিলেন ৩০০কেজি ওজনের ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। সোমবার (১৫ ফেব্রুয়ারী) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। মাখন ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ মৌড়াইলের মিলন মিয়ার ছেলে।

পরিবারের সূত্রে জানা যায়, মাখন মিয়ার প্রথমে ওজন স্বাভাবিক থাকলেও পরে ধীরে ধীরে তা বাড়তে থাকে। মৃত্যুকালে তার ওজন দাঁড়ায় ৩০২কেজি। অস্বাভাবিক এই ওজন নিয়ে মানবেতর দিন কাটিয়ে ছিল মাখন। অবশেষে ওজনের কারণে জীবনযুদ্ধে হেরে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাখন।

তারা আরও জানায়, গত কয়েকদিন যাবত মাখন শ্বাসকষ্ট ও হৃদরোগ ভুগছিলেন। ২০ বছর বয়স পর্যন্ত স্বাভাবিকই ছিল মাখন। তারপর হঠাৎ বাড়তে থাকে তার শরীরের ওজন। শেষ পর্যন্ত তার ওজন ৩০২কেজিতে থামেন। চিকিৎসাও করেছেন একাধিকবার, কিন্তু অস্বাভাবিক ওজনের কারণে ব্যাহত হচ্ছিল চিকিৎসা। তার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে এখন নিঃস্ব মাখনের পরিবার। দুই সন্তান ও স্ত্রী নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাই ছিল কষ্ট কর।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন মৃত্যু নিশ্চিত করে জানান, সোমবার রাতে মাখন গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসেন। তার ওজনের কারণে হাসপাতালের ভেতরে জরুরী বিভাগে ঢুকানো সম্ভব হয়নি। হাসপাতালের গেইটেই তাকে চিকিৎসা দিতে হয়েছে।

তিনি বলেন, মাখনের শ্বাসকষ্ট সমস্যা ছিল। হাসপাতালে তার বুকে ব্যথা ছিল। নিয়ে আসার কিছুক্ষণ পর ইসিজি করে মৃত্যু নিশ্চিত করা হয়।

রাফি/-

Facebook Comments Box

Posted ১:৩০ এএম | মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |