শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

প্রফেসর মুখলেছুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ সম্পন্ন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 11:29 pm

প্রফেসর মুখলেছুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুখলেছুর রহমান খান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২০ এর সমাপনী ম্যাচ হয়েছে শনিবার রাতে। এতে রাইজিং ষ্টার ক্লাব প্রফেসর মুখলেছুর রহমান খান স্মৃতি ক্লাবকে হারিয়ে জয়ী হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও। ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের ইংরেজী বিভাগের প্রধান ড. শাহ আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সংস্কৃতি ও তথ্য-প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আখাউড়া সরকারী শহীদ স্মৃতি কলেজের সহকারী অধ্যাপক ওয়াহিদ সারোয়ার রাজু, যমুনা ব্যাংকের ঢাকার কাঁচপুর শাখার এভিপি এবং ব্যবস্থাপক আবুল কালাম আজাদ,ডাক্তার মো. মোস্তাফিজুর রহমান খান।

কলেজপাড়া হোষ্টেল মাঠে মাসব্যাপী এ টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেয়। সমাপনী ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ৪০ ইঞ্চি স্মার্ট টিভি তুলে দেন প্রধান অতিথি ফিরোজুর রহমান ওলিও এবং রানার আপ দলের হাতে পুরস্কার হিসেবে স্যামসাং মোবাইল তুলে দেন বিশেষ অতিথি জাবেদ রহিম বিজন।

এরআগে বিজয়ী দলের খেলোয়ার ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রহমান মোল্লা অনুভূতি প্রকাশ করেন।

কন্ঠশিল্পী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর ও যমৃনা টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম।

খান ডেন্টাল এইডের সহযোগিতায় কলেজপাড়ার এস.টি এন্টারপ্রাইজের সাব্বির হোসেন সৌরভের ব্যবস্থাপনায় এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়। ম্যাচ দেখতে প্রতিদিনই অনেক দর্শক সমাগম হয়।

Facebook Comments Box

Posted ১১:২৯ পিএম | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |