শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 12:23 am

ব্রাহ্মণবাড়িয়ার মহাসড়কে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বুধল ও রামরাইলে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলা সদরের ফুলবাড়িয়ার হিরু খানের ছেলে আজিজ খান (২৭) ও জেলার সরাইল উপজেলার কালিকচ্ছের আব্দুর রউফ চৌধুরীর ছেলে শান্ত চৌধুরী (২৮)।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার বুধল গ্রামে একটি অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ৬জন ডেকোরেটরের স্টাফ কাজ করতে যায়। সেখানে কাজ শেষে সন্ধ্যায় তারা ব্যাটারি চালিত অটো রিকশা যোগে জেলা সদরে ফিরছিলেন। পথিমধ্যে অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এই দূর্ঘটনায় তিনজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসা হয়। সেখানে আজিজ খান নামের এক যুবককে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল জানান, হাসপাতালে আনার পর ইসিজি করে ডেকোরেটরের এক স্টাফের মৃত্যু নিশ্চিত হয়েছি।

এদিকে, কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর থেকে রামরাইলে শান্ত চৌধুরী (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যু কিভাবে হয়েছে তা প্রত্যক্ষদর্শী কেউ না থাকায় সঠিক ভাবে বলা যাচ্ছে না। পুলিশ ধারণা করছে, কোন একটি যানবাহনের সাথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

এই বিষয়ে জানতে খাঁটিহাতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

তবে হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক শওকত হোসেন জানান, শান্ত চৌধুরী নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তবে বুধলের সড়ক দুর্ঘটনার বিষয়ে আমি কিছু বলতে পারছিনা।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, রামরাইলে মরদেহ উদ্ধারের সময় সদর মডেল থানার পুলিশ হাইওয়ে পুলিশকে সহায়তা করেছে। দুর্ঘটনার বিষয়ে আমাদের কেউ জানায়নি। যদি মহাসড়কে হয়ে থাকে তা হাইওয়ে পুলিশের বিষয়। তারপরও খোঁজ নিয়ে বিস্তারিত জানতে পারবো।

Facebook Comments Box

Posted ১২:২৩ এএম | শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |