বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 1:41 am
সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলায় মহামারী করোনা ভাইরাসের টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ১২টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এর উদ্বোধন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রথম টিকা নিয়েছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান।
টিকা গ্রহণ করার পর জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘প্রথমে টিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ হলো- অন্যরা যেন বুঝতে পারেন এই টিকা গ্রহণ করে উপকৃত হওয়ার সুযোগ আছে। এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা অন্য কোনো সমস্যা হয়না করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র কার্যকর উপায় হচ্ছে এই টিকা। টিকা নিয়ে নিজেকে নিরাপদ করাই আমার নাগরিক দায়িত্ব’।
তিনি আরও বলেন, ‘এই টিকা যথেষ্ঠ নিরাপদ এবং করোনাভাইরাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পরে। এ বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণসহ নিজেকে করোনাভাইরাস থেকে রক্ষা করার জন্য আমি টিকা নিয়েছি’।
টিকা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান ছাড়াও পুলিশ সুপার আনিসুর রহমান, সিভিল সার্জন একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ ও ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল তত্বাবধায়ক শওকত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা প্রমুখ।
রাফি/-
Posted ১:৪১ এএম | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya