প্রেস বিজ্ঞপ্তি
প্রিন্ট
শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 9:50 pm
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেল অফিস প্রাঙ্গণে এই বস্ত্র বিতরণ করা হয়।
এতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ হতে সভানেত্রী মিসেস শাহানা আক্তার মুক্তি উপস্থিতে থেক্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় ৩৩ জন শারীরিক ও বাক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও পথ শিশুদের হাতে ১০০টি শীত বস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পুনাক সভানেত্রী মিসেস শাহানা আক্তার মুক্তি তার বক্তব্যে বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না, বস্ত্রহীন থাকবে না। আমরা আশা করি সবাই স্বনির্ভর হবে, সবাই নিজ পায়ে দাঁড়াবেন। সবাই যেন আত্মনির্ভরশীল হতে পারে। সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তিনি তার বক্তব্য সমাপ্ত করে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রহিছ উদ্দিন, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম প্রমুখ।
Posted ৯:৫০ পিএম | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya