স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 2:51 am
আজ ৪ ফেব্রুয়ারী। ২০১১ সালের এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের ১১জন নেতা সহ ১২জন নিহত হয়।
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গার সলিলদিয়া এলাকায় ব্রাহ্মণবাড়িয়া-৩ এর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর গাড়ির বহরে থাকা একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা ট্যাংক লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় মাইক্রোবাসে থাকা ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগের ১১জন নেতারা নিহত হন।
এছাড়া পরদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরো একজন মারা যান।
ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই যারা নিহত হন তারা হলেন-কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী আলম শান্ত (৩১), ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আরিফুল ইসলাম বাবু (৩০), জেলা ছাত্রলীগ নেতা শওকত হোসেন লিয়েন (২৮), মোর্শেদ আলম (২৯), শাহজাহান রহমতুল্লাহ রুমেল (২৮), জিয়াউল আমিন রিয়াদ (২৯), শেখ রায়হান উদ্দিন (২৮), আব্দুল্লাহ মাসুদ তানভীর (২৯), ইমরানুর রেজা ইমরান (২৮), নূরুল আসিফ চৌধুরী (২৮) ও মিজানুর রহমান (৩৫)। পরদিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. আলমগীর (২৮)।
নিহত ছাত্রলীগ নেতাদের স্মরণে শহরের টি. এ রোডের তোফায়েল আজম মনুমেন্ট (মঠের গোড়া) সংলগ্ন জেলা পোস্ট অফিসের সামনে ২০১২ সালে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
Posted ২:৪৮ এএম | বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya