স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 10:44 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমি চাষের ট্রাক্টর খাদে পড়ে অলি মিয়া (৩০) নামের চালক নিহত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার আমতলী নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহত অলি মিয়া উপজেলা সাতগাঁও গ্রামের মোহন মিয়ার ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে থাকা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকালে জমিতে হাল চাষ করতে ট্রাক্টর চালিয়ে যাচ্ছিলেন অলি মিয়া। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আমতলীতে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই বিষয়ে কেউ কোন অভিযোগ দেয়নি।
Posted ১০:৪৪ পিএম | বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya