শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগরে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নবীনগর প্রতিনিধি   প্রিন্ট
বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 4:23 pm

নবীনগরে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় চলতি সময়ের প্রকট হওয়া যানজট নিরসনের লক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়।

অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে জন দূর্ভোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান।

মঙ্গলবার সকালে পৌর শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে পৃথক ৭ টি মামলায় ১৩৫০০০ ( এক লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে পুলিশি সহায়তা প্রদান করেন নবীনগর থানার ওসি আমিনুর রশিদ। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃমনিরুজ্জামান মনির, পৌর মেয়র এড শিব শংকর দাশ সহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক জানান, যানজট নিরসনে ও জনদূর্ভোগ লাঘবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৪:২৩ পিএম | বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |