শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 1:49 am

ব্রাহ্মণবাড়িয়ায় ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিব বর্ষে চতুর্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিস এর উদ্যোগে জেলা প্রশাসনের সহয়োগিতায় ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্বাস্থ্যপ্রদ নিরাপদ খাদ্য নিশ্চিতের বিষয়টি খুবই চ্যালেঞ্জিং। খাদ্য উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরন, খাদ্য বিপনন, ঘরে খাদ্য সংরক্ষণ, পরিশেষে খাদ্য গ্রহণের প্রতিটি স্তরে আমাদেরকে স্বাস্থ্য-সচেতন হতে হবে। আমাদের দৈনন্দিন জীবন যাপনে আমরা আগের চেয়ে অনেক কর্মমুখর এবং ব্যস্ত সময় কাটাচ্ছি। এ পরিস্থিতিতে আমাদেরকে বাইরে থেকে তৈরী খাবার ঘরে কিনে আনতে হয়।

তিনি বলেন, সময় সাশ্রয় করতে ও অনেক সময় বাধ্য হয়ে আমাদেরকে হোটেলে খেতে হয়। এ সময় আমরা কতটুকু নিরাপদ খাদ্য গ্রহন করছি তা নিশ্চিত করে আমরা কেউ বলতে পারছিনা। বেকারী ও মিষ্টির দোকানসহ অন্যান্য খাদ্য উৎপাদনকারী দোকানগুলোতে কতটুকু স্যানিটেশন প্রতিপালন হচ্ছে এটি আমরা ভাল করেই জানি। অনিরাপদ খাদ্য গ্রহণ করে আমরা প্রতিনিয়ত কঠিন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছি। তাই, নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদেরকে আরো দায়িত্বশীল হতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রইসউদ্দিন, কৃষি সসম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক রবিউল হক মজুমদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মনজুরুল আলম, ভোক্তা অধিকার এর উপ-পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান, সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ মোঃ সায়েদুল হাসান, জেলা সমাজসেবার উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. মোঃ নুরে আলম, ক্যাব এর সাধারণ সম্পাদক এস.এম শাহীন, জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফকরুল আলমসহ রেস্তোরা মালিক, বেকারী মালিক, ফল ব্যবসায়ী, পল্ট্রি খামার মালিক, ডেইরী খামার মালিকগণ এবং বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন ও প্রক্ষেপন করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম।

বার্তা প্রেরক
মনজুরুল আলম

Facebook Comments Box

Posted ১:৪৯ এএম | বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |