শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সাবেক ডিজি আব্দুর রহমান আর নেই, দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩০ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 9:08 pm

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সাবেক ডিজি আব্দুর রহমান আর নেই, দাফন সম্পন্ন

তথ্য মন্ত্রনালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) এবং গণযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবদুর রহমান আর নেই। শুক্রবার দিবাগত রাত আড়াইটায় ঢাকার সোহরাওয়ার্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮বছর।

তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র সন্তান ছাড়াও অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ আছর জেলার নবীনগরের বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের স্থানীয় ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এতে জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউসার, বড়াইল ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, মরুহমের পরিবারের সদস্য ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।

জানাযা শেষে তার নিজের প্রতিষ্ঠিত রহমানীয়া জামে মসজিদ সংলগ্ন স্থানে তাকে দাফন করা হয়। এরআগে সকাল ১০ টায় তার প্রথম নামাজে জানাযা ঢাকায় তার বাসস্থান মোহাম্মদপুরের তিতাস সিম্ফনীতে অনুষ্ঠিত হয়।

আবদুর রহমান ছিলেন একজন সৎ, আদর্শ ও নীতিবান সরকারী কর্মকর্তা। তার পিতা আবদুর রউফ পূর্ব পাকিস্তান সরকারের ডাইরেক্টর অব ফিজিক্যাল এডুকেশন ছিলেন। আবদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের প্রয়াত সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, জনমানুষের নেতা হিসেবে পরিচিত এডভোকেট লুৎফুল হাই সাচ্চুর ভগ্নিপতি। তার একমাত্র ছেলে আশফাক বীন রহমান গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। মরহুম আবদুর রহমান ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামির মামা ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজনের কাকা।

Facebook Comments Box

Posted ৯:০৮ পিএম | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১

The Daily Sarod |