স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ৩০ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 10:04 pm
ব্রাহ্মণবাড়িয় জেলা শহর টাউন খাল রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরের টিএ রোডের থানা ব্রীজের উপর নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’ এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
তিতাস নদী থেকে বয়ে আসা টাউন খালটি ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী একটি খাল। এক সময় খালটি দিয়ে বিভিন্ন নৌযানও চলাচল করতো। শহরে বিভিন্ন রেস্তোরা ও বাসা-বাড়ির ময়লা আবর্জনা ফেলা হয় এই খালে। বর্তমানে খালটিতে দখল আর দূষণের কারণে নাব্যতা হারিয়ে মৃত প্রায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান (ওলিও), ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন, নোঙর’র কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন শামস ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি শামীম আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী টাউন খালটি ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের সাথে মিশে আছে। খালটি রক্ষার্থে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রাম হয়েছে। কিন্তু কোনো প্রতিকার হয়নি। তাই এই খালটি রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান বক্তারা।
Posted ৮:৩১ পিএম | শনিবার, ৩০ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya