শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নেতৃত্বে আ’লীগ সমর্থিত সভাপতি-সেক্রেটারী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 5:25 pm

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি নেতৃত্বে আ’লীগ সমর্থিত সভাপতি-সেক্রেটারী

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। এই নির্বাচনে ১১টি পদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক সহ ৬টি পদে জয় লাভ করেছে। বাকী ৫টি পদে ২০দলীয় ঐক্যজোট ও জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা জয় পেয়েছে। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বরে আইনজীবী সমিতির কার্যালয়ে এই ভোট গ্রহণ চলে। রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব থাকা সঞ্জিব কুমার ভট্টাচার্য এই ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদক সহ ১১টি পদে এবং ২০দলীয় ঐক্যজোট ও জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি-সাধারণ সম্পাদক সহ ৮টি পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।

জেলা আইনজীবী সমিতির ৫৪৫জন ভোটারের মধ্যে ৫২৪জন ভোটার নির্বাচনে তাদের ভোট প্রদান করেন।

বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সভাপতি পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট শফিউল আলম লিটন ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন পেয়েছেন ২২৯ ভোট। সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট মোখলেছুর রহমান ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ আহম্মদ পেয়েছেন ২০৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট হানিফ মিয়া পেয়েছেন ১৪৯ ভোট। সম্পাদক প্রশাসন পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ ৩২০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট আক্কাস আলী পেয়েছেন ১৯৮ ভোট। সম্পাদক লাইব্রেরী পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট জাকির হোসেন ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আবুবক্কর সিদ্দিক বাবর পেয়েছেন ২২৭ ভোট। সম্পাদক অডিটর পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট জাকারিয়া ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট জাকির হোসেন রাসেল পেয়েছেন ২০৭ ভোট। এছাড়াও সদস্য পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী কিশোর ৩৪৩ ভোট, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আজিজ খান ৩৩১ ভোট, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী অ্যাডভোকেট মোশাররফ হোসেন সামি ৩২৫ ভোট ও অ্যাডভোকেট মোহাম্মদ ফরহাদ হোসেন ২৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এরমধ্যে সমাজ কল্যাণ ও সংস্কৃতি সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী রাশেদ মিয়া হাজারী বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগেই নির্বাচিত হন।

Facebook Comments Box

Posted ৫:১০ পিএম | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১

The Daily Sarod |