শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

অদ্বৈত মল্লবর্মণের মালুপাড়ায় সাংবাদিক ইউনিয়নের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 1:43 am

অদ্বৈত মল্লবর্মণের মালুপাড়ায় সাংবাদিক ইউনিয়নের কম্বল বিতরণ

‘তিতাস একটি নদীর নাম’ খেত অমর কথশিল্পী ও কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের স্মৃতি বিজড়িত তার নিজ গ্রাম মালুপাড়ায় কম্বল বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের গোকর্ণঘাটের মালুপাড়ায় ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহবায়ক মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, ‘মালুপাড়ার বাসিন্দারা এখনো অনেক পিছিয়েপড়া। সেজন্য তাদেরকে ভালোবাসা স্বরূপ উপহার হিসেবে কম্বল দেয়া হয়েছে। মূলত অদ্বৈত মল্লবর্মণকে শ্রদ্ধা জানাতেই তাঁর স্মৃতিধন্য মালুপাড়ার বাসিন্দাদের জন্য সাংবাদিক ইউনিয়নের এ ক্ষুদ্র আয়োজন। সমাজের সকল বিত্তবানদের উচিত পিছিয়েপড়া এসব মানুষের পাশে দাঁড়ানো’।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ পাল বাবু ও ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য শাহজাহান সাজু, মজিবুর রহমান খান, আজিজুল সঞ্চয়, সুমন রায় ও বাহাদুর আলম এবং তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:৪৩ এএম | শুক্রবার, ২৯ জানুয়ারি ২০২১

The Daily Sarod |