শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, দুই ড্রেজার জব্দ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৭ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 9:41 pm

কসবায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন, দুই ড্রেজার জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধভাবে কৃষি জমির মাঠি উত্তোলনের অভিযোগে দুইটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার দিনব্যাপী উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়া ও খাড়েরা ইউনিয়নের মনকশাইর থেকে এসব অবৈধ ড্রেজার গুলো জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান জানান, উপজেলার বিনাউটি ইউনিয়নের নোয়াপাড়ায় ড্রেজার দিয়ে কৃষি জমির ভূ-গর্ভস্থ থেকে মাটি উত্তোলন করায় রেজাউল করিম নামে একজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে আমরা অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া গেলে ড্রেজারটি জব্দ করি। এই অভিযান শেষে ফেরার সময় আমরা খাড়েরা ইউনিয়নের মনকশাইর এলাকায় মুসা মিয়া নামের আরও এক ব্যক্তির অবৈধ ড্রেজারের সন্ধান পেয়ে অভিযান চালায় এবং ড্রেজারটি জব্দ করি।

তিনি আরও বলেন, অভিযানকালে ড্রেজারগুলোর মালিকদের ঘটনাস্থলে পাওয়া যায়নি। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ লংঘন করে অবৈধভাবে ভূ-গর্ভস্থ মাটি উত্তোলন করায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৯:৪১ পিএম | বুধবার, ২৭ জানুয়ারি ২০২১

The Daily Sarod |