শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় ছেলের বাড়িতে ঝুলন্ত অবস্থায় মিললো ভারতীয় নাগরিকের মরদেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৭ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 6:53 pm

আখাউড়ায় ছেলের বাড়িতে ঝুলন্ত অবস্থায় মিললো ভারতীয় নাগরিকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. ছিদ্দিক মিয়া (৭৫) নামে এক ভারতীয় এক নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়েছে। নিহত ছিদ্দিক আদমপুর গ্রামের মৃত নুর বকসের ছেলে। তবে তিনি ভারতেই স্থায়ীভাবে বসবাস করে সেখানের নাগরিক ছিলেন।

স্থানীয়রা জানান, ছিদ্দিক মিয়ার পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। অনেক বছর আগে তিনি ভারতে চলে যান। তিনি ভারতেই স্থায়ীভাবে বসবাস করতেন। তার দুই ছেলে ভারতে এবং দুই ছেলে থাকেন বাংলাদেশে। দুই ছেলের সাথে দেখা করতেই তিনি দেশে আসেন। স্ত্রীর মৃত্যুর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ছিদ্দিক। তার ছেলের বাড়িতে বুধবার ভোরে ঘরে ঢুকে দেখা যায় পাখার সাথে ঝুলছে ছিদ্দিকের মরদেহ।

আখাউড়ার ওসি রসুল আহমদ নিজামী জানান, প্রাথমিকভাবে ছিদ্দিক আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫৩ পিএম | বুধবার, ২৭ জানুয়ারি ২০২১

The Daily Sarod |