স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 11:43 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কাউতুলী নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ম্যারাথন উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
ম্যারাথনে সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন সেনাবাহিনীর ৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনতাসির রহমান চৌধুরী, পিএসসি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) রইজ উদ্দিন,
সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ এএসএম শফিকউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নির্দিষ্ট এ্যাপসের মাধ্যমে ম্যারাথনে অংশ গ্রহণ করতে হবে। রেজিষ্ট্রেশন করতে হলে প্রথমে http://dhakamarathon.com/login এ প্রবেশ করতে হবে। ওয়েব সাইটে প্রবেশ করতে User ID:freeadmin1@marathon.com.bd ও Password: freeadmin@1 অথবা User ID:freeadmin2@marathon.com.bd ও Password: freeadmin@2 প্রদান করতে হবে।
ম্যারাথনে ৫ কিঃমিঃ, ১০ কিঃমিঃ, ২১.০৯৭ কিঃমিঃ ও ৪২.১৯৭ কিঃমিঃ ধরণে অংশ নিতে পারবেন। ১৮ বছরের কম ও ১৬ বছরের অধিক যারা তারা শুধুমাত্র ৫ কিঃমিঃ ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন।
Posted ১১:২৯ পিএম | সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya