শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কসবায় ১০৪টি গৃহহীন পরিবারকে বুঝিয়ে দেওয়া হলো ঘরের কাগজ ও চাবি

কসবা প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ২৩ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 7:08 pm

কসবায় ১০৪টি গৃহহীন পরিবারকে বুঝিয়ে দেওয়া হলো ঘরের কাগজ ও চাবি

আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভূমির কাগজ ও ঘরের চাবি বুঝিয়ে দেয়া হয়েছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুবিধাভোগীদের ১০৪ টি পরিবারের মাঝে ঘর ও ভূমি বুঝিয়ে দেওয়া হয়।

উপজেলা পরিষদ অডিটরিয়ামে হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে দেশব্যাপী ভূমি ও ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম ও রুহুল আমিন ভ’ইয়া বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী।

এময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সুবিধাভোগীদের হাতে ঘরের কাগজ ও চাবি তুলে দেয়া হয়।

Facebook Comments Box

Posted ৭:০৮ পিএম | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১

The Daily Sarod |