শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ হয়ে উপজেলা চেয়ারম্যানের ভাই নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৩ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 6:51 pm

আশুগঞ্জে প্রতিপক্ষের হামলায় টেঁটাবিদ্ধ হয়ে উপজেলা চেয়ারম্যানের ভাই নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলা টেঁটাবিদ্ধ করে জামাল মুন্সি (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্যরাতে উপজেলার চরচারতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল চরচরতলা গ্রামের ফজলুল হক মুন্সির ছেলে ও আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির ভাই। এই হামলায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চরচারতলা গ্রামের লতি বাড়ির লোকজনের সাথে নানা বিষয় নিয়ে মুন্সি বাড়ির বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার দিবাগত রাতে লতি বাড়ির লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুন্সি বাড়িতে হামলা করে। এ ঘটনায় গুরুতর আহত হন জামাল মুন্সি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এই ঘটনায় ওই গ্রামে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৫১ পিএম | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১

The Daily Sarod |