শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ড্রেজারে মাটি কাটায় কবরস্থানে ধ্বস, কসবায় আ’লীগ নেতাকে ২লাখ টাকা জরিমানা

কসবা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 9:11 pm

ড্রেজারে মাটি কাটায় কবরস্থানে ধ্বস, কসবায় আ’লীগ নেতাকে ২লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি কাটায় গ্রামের কবরস্থান ধ্বসে যাওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে ভ্রাম্যমান আদালত ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি বশির আহাম্মদকে ২ লাখ টাকা জরিমানা করেন । এসময় অবৈধ ড্রেজারের মালামাল জব্দ করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার নিমবাড়ী গ্রামে আওয়ামী লীগ নেতা বশির আহাম্মদ ড্রেজারে মাটি কাটার ফলে গ্রামবাসীর পুরাতন কবরস্থানটি ধ্বসে যায়। গ্রামবাসী বাঁধা দিলেও কারো কথায় কর্নপাত করেনি বশির আহাম্মদ। নিরুপায় হয়ে গ্রামের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দিলে বৃহস্পতিবার দুপুরে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করেন।

পরে ২ লাখ টাকা পরিশোধ করে খননকৃত গর্ত ও ধ্বসে পড়া কবরস্থান মাটি দিয়ে পুনরায় ভরাট করে দেবেন এই মর্মে মুচলেকা দেন আওয়ামী লীগ নেতা বশির আহাম্মদ। এ সময় সাথে ছিলেন কসবা থানা অফিসার ইনচার্জ মো.আলমগীর হোসেন ভূঁইয়া ও মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মো. মঈনুল হোসেন সহ ইউপি সদস্যগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম বলেন, অবৈধ ড্রেজারে মাটি কাটা ও পাশ্ববর্তী কবরস্থান ধ্বসে পড়ায় অভিযোগ হওয়ায় মাননীয় আইনমন্ত্রীর নির্দেশে নিমবাড়ী গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত বশির আহাম্মদকে জরিমানা করা সহ ড্রেজারের যাবতীয় মালামাল জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১১ পিএম | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১

The Daily Sarod |