শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

মোকতাদির চৌধুরী এমপির জন্মদিনে ৩ হাজার শীতার্তকে কম্বল দিলেন শাহীন বাবু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২০ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 6:15 pm

মোকতাদির চৌধুরী এমপির জন্মদিনে ৩ হাজার শীতার্তকে কম্বল দিলেন শাহীন বাবু

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর জন্মদিন উপলক্ষে ৩হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়ায় এসব কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য, সদর উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, রামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শাহীন ভূইয়া বাবু।

সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলী আজ্জমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এইচ মাহবুব আলম।

এসময় প্রধান অতিথি এম এইচ মাহবুব আলম অনুষ্ঠানের আয়োজক শাহীন ভূইয়া বাবুকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই শীতে সাধারণ মানুষের পাশে সামর্থবানদের দাঁড়ানো উচিৎ। শাহীন ভূইয়া বাবু এলাকার উন্নয়নে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সামনের দিনেও তিনি তার কার্যক্রম চালিয়ে যাবেন। সর্বশেষে তিনি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু মুসা আনসারী, শাহীন ভূইয়া বাবুর পিতা হাজী জাফরুল হারুন ভূইয়া, ৩,৪,৫,৬,৭, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সকল ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান ভূইয়া।

Facebook Comments Box

Posted ৬:১৫ পিএম | বুধবার, ২০ জানুয়ারি ২০২১

The Daily Sarod |