শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সুস্থ ধারার সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই: অতিঃ পুলিশ সুপার রইছ উদ্দিন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 11:16 pm

সুস্থ ধারার সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই: অতিঃ পুলিশ সুপার রইছ উদ্দিন

বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুর তাল সংগীত নিকেতনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর মিলনায়নে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রইছ উদ্দিন।

মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্ধোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক কবি দেওয়ান মারুফ।

জেলা নাগরিক ফোরামের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক, কণ্ঠশিল্পী পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সুর-তাল সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা কন্ঠশিল্পী দেবাশীষ চক্রবর্তী দেবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ইউকে এর সভাপতি অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন ইকু,জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এ আর এস ওসমান গনি সজিব,জেলা নাগরিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শাহীন, বিশিষ্ট বাচিক শিল্পী মনির হোসেন,অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সাকির ছোটন ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টীর পরিচালক আবদুল মালেক।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রইছ উদ্দিন বলেন, সুস্থ ধারার সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই। তাই নতুন প্রজন্মের সকল শিল্পীকে সুস্থ ধারা সংস্কৃতি চর্চা করতে হবে।

পরে সুর তাল সংগীত নিকেতনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Facebook Comments Box

Posted ১১:১৬ পিএম | শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১

The Daily Sarod |