শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নবীনগর প্রেসক্লাবের সভাপতি মনির, সেক্রেটারি সাইদুল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 10:12 pm

নবীনগর প্রেসক্লাবের সভাপতি মনির, সেক্রেটারি সাইদুল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি জালাল উদ্দিন মনির ও সাধারণ সম্পাদক পদে মোহনা টেলিভিশনের প্রতিনিধি সাইদুল আলম সোরাফ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত কার্য নির্বাহী কমিটির পাঁচটি পদে ভোটগ্রহণ চলে।

সভাপতি পদে জালাল উদ্দিন মনির পেয়েছেন ১৮ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী এ কে এম আসাদুজ্জামান (দৈনিক সংবাদ) পেয়েছেন ১২ ভোট। আর সাধারণ সম্পাদক পদে সাইদুল আলম সোরাফ পেয়েছেন ১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বি মোস্তাক আহমেদ উজ্জল (দৈনিক যুগান্তর) পেয়েছেন ১৪ ভোট।

প্রেস ক্লাবের নতুন কার্য নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে ১৬ ভোট নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম চৌধুরী (দৈনিক বাংলাদেশের আলো), সহ-সাধারণ সম্পাদক পদে ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তফা (দৈনিক যায়যায়দিন) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে ১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মশিউর রহমান (আনন্দ টিভি)।

আগামী দুই বছরের জন্য নবীনগর প্রেস ক্লাবের এই কমিটি গঠিত হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১২ পিএম | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১

The Daily Sarod |