শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া শহরে পুরোহিতের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 7:38 pm

ব্রাহ্মণবাড়িয়া শহরে পুরোহিতের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া শহরে এক পুরোহিততের স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে জেলা শহরের পূর্ব পাইকপাড়া কালি মন্দির রোড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ওই গৃহবধূর স্বামী শহরের একটি মন্দিরের পুরোহিত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব পাইকপাড়া কালি মন্দির রোড এলাকায় পুরোহিতের ভাড়া বাসায় স্থানীয় সুবোধ দাসের ছেলে কালু দাস যাওয়া আসা করতো। ওই বাড়ির ছাদে প্রায় সময় কালু মাদক সেবন করতো। বৃহস্পতিবার দুপুরে পুরোহিতের স্ত্রী বাচ্চার কাপড় ছাদে শুকাতে গেলে কালু দাস পুরোহিতের স্ত্রীকে পেছন দিক দিয়ে মুখে চেপে ধরে মাটিতে শুয়ে ফেলে। এসময় পুরোহিতের স্ত্রী জোরজবরদস্তি করে কালুর কাছ থেকে পালিয়ে এসে চিৎকার শুরু করলে এলাকাবাসী জড়ো হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে।

স্থানীয়রা জানায়, কালুর যন্ত্রণায় এলাকাবাসী অতিষ্ঠ। টিউবওয়েল চোর হিসেবে সে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া শহর ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাসান খাঁন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এই বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৭:৩৭ পিএম | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১

The Daily Sarod |