কসবা প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 7:26 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দাওয়াত খেয়ে বাড়িতে ফেরার সৌভাগ্য হলোনা হান্নান ভূইয়া (৬৫) নামে এক বৃদ্ধের। খাওয়া অবস্থায় সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই বৃদ্ধ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সৈয়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বৃদ্ধের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার সৈয়দাবাদ গ্রামের বাসষ্ট্যান্ড এলাকায় মো. ভাসানী মিয়ার বাড়িতে তার পিতার স্মরণে চেহলাম অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে এলাকার প্রায় ৮শ লোকজনকে দাওয়াত করা হয়। দুপুরের পর বেলা আড়াইটার দিকে ওই বাড়িতে দাওয়াত খেতে যান হান্নান ভূইয়া। টেবিলে বসে খাবার খাওয়া অবস্থায় হঠাৎ হেচকি উঠে অজ্ঞান হয়ে ঢলে পড়েন ওই বৃদ্ধ। দাওয়াতি বাড়ির লোকজন অজ্ঞান অবস্থায় ওই বৃদ্ধকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত ঘোষনা করেন। স্বজনদের ধারণা ষ্ট্রোকজনিত কারনে ঘটনাস্থলেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধ দীঘৃদিন যাবত ডায়াবেটিক রোগে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় দাওয়াতি বাড়ী সহ বৃদ্ধের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
-রুবেল /
Posted ৭:২৬ পিএম | বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya