স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 10:17 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মানাধীন গেইটের নিচে চাপা পড়ে মোমিন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ জানুয়ারী) দুপুরের দিকে উপজেলা সদরের সোনারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোমিন উপজেলার মৈশার গ্রামের ইসহাক মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে মোমিনসহ আরও কয়েকজন সোনারামপুর এলাকার একটি বাড়িতে গেইট লাগানোর কাজ করছিলো। মোমিন গেইট লাগানোর জন্য ওয়েল্ডিংয়ের করছিলো। হঠাৎ করে গেইটটি মোমিনের ওপরে পরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় মোমিনের পরিবার থানায় কোনো অভিযোগ করবেনা বলে জানিয়েছে। অভিযোগ দিলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১০:১৭ পিএম | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya