শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালকে ৫০হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৩ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 12:58 am

খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালকে ৫০হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের চট্রগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশগত ছাড়পত্র/নবায়ন বিহীন ও শর্তভঙ্গ করায় প্রতিষ্ঠানটিকে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

যার ফলে ব্রাহ্মণবাড়িয়ার মুন্সেফপাড়াস্থ খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় এই আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করা হয়েছে।

রাফি/-

Facebook Comments Box

Posted ১২:৫৩ এএম | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১

The Daily Sarod |