শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে ঘন্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষে, আহত ১৫

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 1:46 am

আশুগঞ্জে ঘন্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষে, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সিএনজির সাথে ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের ঘন্টা ব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারী) দুপুর দেড়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের বড়তল্লা গ্রামের দুই পক্ষের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে বড়তল্লা গ্রামের শেখ বাড়ির মিলন মিয়ার সিএনজি চালিত অটোরিকশার সাথে একই গ্রামের আনসার আলী বাড়ির কাউসার মিয়ার ধাক্কা লাগে। এ নিয়ে মিলন মিয়াকে মারধর করেন কাউসার। এ ঘটনার জেরে আনসার আলী ও শেখ বাড়ির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ৬:১৭ পিএম | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১

The Daily Sarod |