শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষানবিশ আইনজীবী ফয়সালের স্বপ্ন ভেঙে হলো চুরমার, প্রয়োজন কিডনির

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১০ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 6:52 pm

ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষানবিশ আইনজীবী ফয়সালের স্বপ্ন ভেঙে হলো চুরমার, প্রয়োজন কিডনির

ব্রাহ্মণবাড়িয়ার ফয়সাল শিকদার। ৩০ বছরের টগবগে যুবক। বাবা-মায়ের একমাত্র ছেলে। অন্য সবার মতো তারও ছিল ভবিষ্যৎ নিয়ে নানান পরিকল্পনা। ইচ্ছে ছিল আদালতে বড় উকিল হবেন। তাই এলএলবি পাশ করে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া আদালতে কর্মরত ছিল। স্বপ্ন ছিল দুই যমজ সন্তান, পিতা, মাতা ও স্ত্রীকে নিয়ে সুখে থাকবেন। কিন্তু জটিল এক রোগে তার সকল স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। শরীরের দুই কিডনি নষ্ট হয়ে সে আজ মৃত্যুর পথযাত্রী। চিকিৎসকেরা বলছেন যদি কোন কিডনি দাতা পাওয়া যায়, তাহলে হয়তো বেঁচে যেতে পারে। তার পরিবারের সদস্যরা খোঁজছে কিডনি দাতা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হীরাপুর শিকদার বাড়ি ছেলে ফয়সাল শিকদার। তার পিতা হুমায়ুন কবির শিকদার আদালতের আইনজীবী সহকারী। চার বোনের মধ্যে মেঝ একমাত্র ভাই ফয়সাল।

২০১৬ সালে এলএলবি পাশ করে  ব্রাহ্মণবাড়িয়া আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে যোগ দেন ফয়সাল শিকদার। ২০১৮ সালে বিয়ে করেন। তার বিয়ের দুই বছর পর যমজ সন্তান জন্মগ্রহণ করে।

২০২০ সালের শেষ দিকে ফয়সাল অসুস্থ হয়ে পড়েন। পরে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, ফয়সালের দুই কিডনি নষ্ট হয়ে গেছে। সে বর্তমানে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সেখানে তার চলছে কিডনি ডায়লসিস। চিকিৎসকরা বলছেন, যদি কোন কিডনি ডোনার পাওয়া যায় তাহলে, হয়তো সে সুস্থ হয়ে উঠতে পারে। তার ‘ও’ পজিটিভ কিডনি প্রয়োজন।

আর পরিবারের সদস্য জানিয়েছে, ফয়সালকে কিডনী দেওয়ার মতো কাউকে এখনো পাওয়া যাচ্ছে না। প্রয়োজনে কিডনি ডোনারকে উপযুক্ত সম্মানী দেওয়া হবে।

আগ্রহী কিডনি দাতারা যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত নম্বরে: ০১৬৮২৩৩১১৬১

রাফি/-

Facebook Comments Box

Posted ৬:৫২ পিএম | রবিবার, ১০ জানুয়ারি ২০২১

The Daily Sarod |